
সাইদ গাজী, ফরিদপুর জেলা, প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা উদযাপনে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল ইসলাম মাতুব্বর।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
নুরুল ইসলাম মাতুব্বর বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের কৃতী সন্তান। তিনি বিএনপি নেতা মরহুম মেম্বার আলতাফ মাতুব্বরের ছেলে।
এ সময় তিনি বলেন, হিন্দু-মুসলিম সবার মিলেমিশে বসবাসই বল্লভদী ইউনিয়নের ঐতিহ্য। ধর্ম যার যার, উৎসব সবার। সকল ধর্মের মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।