1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 10:45 am
Title :
ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক: ‎ধনবাড়িতে ১৮৭১ সাল থেকে ঐতিহ্যের ধারায় বৈশাখী মেলা 

বেলকুচিতে গরু চুরি করতে জনগনের হাতে ৩ চোর আটক, চুরি মামলায় আদালতে প্রেরণ।

Reporter Name
  • Update Time : Thursday, January 18, 2024,
  • 296 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়নে আব্দুলপুর গ্রামে গরু চুরি করতে এসে জনগনের হাতে ৩ চোর আটক হয়, পরে থানা প্রশাসনকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর তথ্য সাপেক্ষে ৩ চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

১৭ জানুয়ারী বুধবার ভোর রাতে আব্দুলপুর গ্রামের আব্দুল করিম সেখের নিজ বাড়িতে চোর গরুর গোয়াল ঘরে ঢোকার সময় টিনের শব্দ শুনতে পায়,আর তখনই চোর চোর বলে চিৎকার দিলে গ্রামবাসীর সহযোগিতায় চোর আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরেনা হলো ১। এনায়েতপুর থানার রুপনাই পূর্বপাড়া গ্রামের দীন মোহাম্মাদের ছেলে হামিদুল ইসলাম ২। রংপুর জেলার বদরগঞ্জ থানার রাধানগর ইউনিয়ন উত্তর খামারপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে আলামিন হোসেন ৩। রংপুর জেলার হারাগাছ থানার হারাগাছ কসাইডারী গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে রবিউল ইসলাম।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় এর আগেও ঐ গ্রামের কয়েকটি বাড়ি থেকে গরু চুরি হয়। তারপর থেকেই ধারাবাহিক ভাবে গ্রামে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে।
এবিষয়ে বেলকুচি থানার তদন্ত ওসি আহসানুল হক জানান, ফোনে খবর পেয়ে ৩ জন চোরকে গ্রেফতার করা হয়েছে। চোরকে থানায় চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেই চুরির বিষয়ে স্বীকারোক্তী দেয়। তারা শুধু গরু চোরই না তারা বিভিন্ন চোরাচালানের সাথে জরিত তাদের স্বীকারোক্তিতে জানা যায়। পরে তাদের চুরির দায়ে মামলা রজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট