1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 10:53 am
Title :
ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক: ‎ধনবাড়িতে ১৮৭১ সাল থেকে ঐতিহ্যের ধারায় বৈশাখী মেলা 

লামায় বীর বাহাদুর এমপিকে গণ সংবর্ধনা 

Reporter Name
  • Update Time : Wednesday, January 24, 2024,
  • 418 Time View

 

সন্জীব রক্ষিত লামাঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসন পার্বত্য জেলা বান্দরবানের সংসদ সদস্য হিসেবে টানা ৭ম বারের মত নির্বাচিত হওয়ায় বীর বাহাদুর উশৈসিং এমপিকে লামা উপজেলায় গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে পৌর এলাকার লাইনঝিরি মোড় থেকে শহরের বাসটার্মিনাল পর্যন্ত সড়কের দুপাশে হাজার হাজার নারী-পুরুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এ সংবর্ধনা দেন। এরপর পৌর বাসটার্মিনালে উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধণায় বক্তব্য রাখেন- বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ও সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জহিরুল ইসলাম।

 

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে সংবর্ধনায় বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুসা ফারুকী,জেলা আ,লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, বান্দরবান পৌর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মোঃ সামশুল ইসলাম ও জেলা যুবলীগের সভাপতি কেলু মং মার্মা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন,ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবর্ধণায় বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আমি লামা তথা বান্দরবানবাসীর প্রতি চিরঋনী, আমি কোনদিন বেইমানী করবো না, জীবনের শেষ দিন পর্যন্ত আমি জেলাবাসীর সেবা ও কল্যাণে কাজ করে যাব। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশে শান্তি আছে, আর আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পাহাড়ে অনেক উন্নয়ন হয়েছে, আগামীতেও তা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট