
আফজল হোসেইন শ্রীমঙ্গল থেকে
কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বিএডিসি হিমাগারে সম্মুখে দীর্ঘদিন যাবত শ্রীমঙ্গল পৌরসভার পানির কলটি স্ল্যাববিহীন হয়ে পরে আছে হতে পারে বড় ধরনের দূর্ঘটনা
কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কটি খুব গুরুত্বপূর্ণ অসংখ্য মানুষের যাতায়াত করে থাকে সড়কটি দিয়ে সওজের রাস্তার কাজ শেষ হলেও রাস্তারমাঝে পৌরসভার পানির কলটি স্ল্যাববিহীন ফেলে রাখা হয় যার ফলে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা সরেজমিনে গিয়ে দেখতে পাই বিএডিসি হিমাগার ও দারুলউলুম মুঈনুস সুন্নাহ মাদ্রাসার সম্মূখে পৌরসভার পানির লাইনটি বিশাল গর্ত হয়ে দাড়িয়েছে ব্যবসায়ীরা সতর্কবাণী হিসাবে প্রাচীন টি হাউস এর সাইনবোর্ড দিয়ে পথচারীদের গর্তটির দিকে নজর রাখতে ক্ষুদ্র প্রয়াস এ গর্তটি গভীরতা প্রায় ৩ থেকে ৪ফুট অথচ স্ল্যাব বসানো অতীব জরুরী
অত্র সড়কের ব্যবসায়ী মো.আবু বকর বলেন রাস্তার কাজ শেষ হলো প্রায় ১ বছর কিন্তু এ গর্তটি না ঢেকে এভাবে ফেলে রেখে যায় সওজ এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রী সাধারণ ও ভারী যানবাহন এ গর্তটিতে গাড়ির চাকা আটকে গিয়ে সৃষ্টি হয় তীব্র যানযট যার ফলে চরম আকার ধারণ করে জন-ভোগান্তি
প্রাচীন টি হাউস এর স্বত্তাধিকারী আতিক মিয়া বলেন সড়কটিতে দিয়ে যাতায়াত করে থাকে অগণিত পর্যটক সড়কটি ব্যবহার করে দর্শনার্থীরা বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে যাতায়াত করে থাকে সড়কটি কাজ সম্পূর্ণ হলেও স্ল্যাব স্থাপনে অসম্পূর্ণ রয়েগেছে প্রায় আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে দূর্ঘটনা এছাড়াও মাদ্রাসায় কোমলমতি ছাত্র-ছাত্রীদের যাতায়াতের প্রধান সড়ক এটি
এবিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগ মৌলভীবাজার নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ বলেন আমি অবগত ছিলাম না খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।