বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা কোন পথে? রূপসায় ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক জনপ্রিয় মেম্বার খন্দকার শরিফুল ইসলাম।  রুপসার আলাইপুর এলএসডিতে পচাঁ ও পোকাযুক্ত চাল বিতরণ ও সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করতে অর্থ প্রস্তাবের অভিযোগ  ভালুকা ও ত্রিশালের শিল্পাঞ্চলে -২ প্লাটুন বিজিবি মোতায়েন: বিএনপি সরকার সবসময় শিক্ষা, গণতন্ত্র,মানুষের অধিকার ও দেশ গঠনের রাজনীতিতে বিশ্বাসী,আজিজুল বারী হেলাল এমপি।  গাজীপুরে শ্রমিক আন্দোলন, রণক্ষেত্র মহাসড়ক; আহত সাংবাদিক  ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবে কেক কাটা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ভোরের চেতনা’র ২৮ বছরে পদার্পণ উদ্‌যাপিত টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ,মানববন্ধন ও প্রতিবাদের ঝড়! পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে শীতার্তদের সহায়তায় এনজিও ব্যাংক আশা ২৫০ পিস কম্বল হস্তান্তর  কুমিল্লা সিটি করপোরেশনের সমস্যা সমাধানে মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কাছে দারস্ত হবেন না প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

রুপসার আলাইপুর এলএসডিতে পচাঁ ও পোকাযুক্ত চাল বিতরণ ও সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করতে অর্থ প্রস্তাবের অভিযোগ 

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

বিশেষ প্রতিনিধি :  খুলনার রূপসা উপজেলার আলাইপুর খাদ্যগুদামকে কেন্দ্র করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পচাঁ, পোকাযুক্ত, দুর্গন্ধযুক্ত এবং বস্তা ফাটাঁ চাল ডিলারদের সরবরাহ করার অভিযোগ করেছেন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জম জম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু সায়ীদ। একই সঙ্গে প্রতিটি বস্তায় নির্ধারিত পরিমাণের চেয়ে চাল কম থাকার অভিযোগও তুলেছেন তিনি। এ ঘটনায় রুপসা উপজেলার আলাইপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।ডিলার মো. আবু সায়ীদের অভিযোগ, আলাইপুর খাদ্যগুদাম থেকে তাঁকে যে চাল সরবরাহ করা হয়েছে, তার অধিকাংশই পচাঁ, পোকাযুক্ত ও মানুষের খাওয়ার অনুপযোগী। কিছু চালের অবস্থা এতটাই নাজুক যে, তা মাছের খাদ্য হিসেবেও ব্যবহারের অনুপযোগী বলে মনে হচ্ছে। প্রতিটি বস্তা ফাটা এবং বস্তায় চালের পরিমাণও কম বলে দাবি করেন তিনি। এসব অভিযোগের সকল ভিডিও ফুটেজ সাংবাদকর্মিদের কাছে সংরক্ষিত রয়েছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, “সরকার গরিব ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করেছে। অথচ সেই কর্মসূচির আওতায় যদি পচাঁ, পোকাযুক্ত ও ওজনে কম চাল সরবরাহ করা হয়, তাহলে অসহায় মানুষ কীভাবে তা খাবে? মানুষের জন্য বরাদ্দ চাল যদি খাওয়ার অনুপযোগী হয়, তাহলে এর দায়ভার কে নেবে?”

 

ডিলার আরও জানান, বিষয়টি নিয়ে তিনি আলাইপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমের কাছে অভিযোগ করেছেন। অভিযোগের জবাবে কর্মকর্তা তাঁকে জানিয়েছেন,  খাদ্যগুদাম থেকে যেভাবে চাল এসেছে, সেভাবেই সরবরাহ করা হয়েছে।আবু সায়ীদের দাবি, চালের বস্তায় ওজন কম থাকায় বাধ্য হয়ে আমি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের জনপ্রতি ২০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত চাল কম দিতে হচ্ছে যার ফোন কল রেকর্ড সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে এতে একদিকে যেমন সাধারণ মানুষ সরকারি বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ডিলাররাও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন।

 

এদিকে রবিবার ১৫ নভেম্বর সকালে সাংবাদকর্মিরা এ বিষয়ে জানতে আলাইপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এসব চাল দীর্ঘদিন ধরে  খাদ্যগুদামে মজুত ছিল। সে কারণে চাল নষ্ট হয়ে থাকতে পারে। তিনি আরও বলেন আমার খুলনা সদরে বদলি হয়েছে এবং এ বিষয়ে আমার সাক্ষাৎকার নিয়ে সংবাদ প্রকাশ করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন।

 

সাংবাদিকর্মদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ:

সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, সাংবাদিকদের কাছে ঘটনার বক্তব্য দেওয়ার একপর্যায়ে মো. সেলিম সংবাদ প্রকাশ না করার জন্য অর্থ নেওয়ার বিষয় জোরাজুরি করেন বলে অভিযোগ উঠেছে যার ভিডিও ফুটেজ সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে । ডিলার ও সংশ্লিষ্টদের দাবি, এ কথোপকথনের ভিডিও ফুটেজও রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা রয়েছে।

সচেতন নাগরিক সমাজের প্রশ্ন, সরকারি খাদ্যগুদামে দীর্ঘদিন ধরে চাল মজুত থাকলে তার মান নিয়ন্ত্রণ ও সংরক্ষণের দায়িত্ব কার? মানুষের খাদ্য হিসেবে বরাদ্দ চাল নষ্ট হওয়ার পরও কেন তা বিতরণের জন্য সরবরাহ করা হলো? বস্তায় ওজন কম থাকলে সেই ঘাটতির দায় কে নেবে?

তাঁদের মতে, খাদ্যবান্ধব কর্মসূচি কোনো অনিয়মের সুযোগ নয়; এটি দরিদ্র মানুষের অধিকার। সরকারি খাদ্যশস্যের মান, ওজন ও বিতরণে কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।প্রশাসনের কাছে জোরালো দাবি এ ঘটনায় খুলনা জেলা প্রশাসন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাঁদের দাবিগুলো হলো—

1. আলাইপুর খাদ্যগুদামে মজুত ও বিতরণ করা চালের মান জরুরি ভিত্তিতে পরীক্ষা করা।

2. সরবরাহকৃত প্রতিটি বস্তার প্রকৃত ওজন যাচাই করা।

3. ডিলারের অভিযোগ এবং ভিডিও ফুটেজ নিরপেক্ষভাবে তদন্ত করা।

4. সাংবাদিকদের অর্থের প্রস্তাব দেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করা।

5. অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দায়িত্ব থেকে অপসারণসহ কঠোর শাস্তি নিশ্চিত করা।

জনগণের প্রশ্ন একটাই—গরিব মানুষের মুখের খাবার নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। সরকারি খাদ্যগুদামের চাল যদি মানুষের খাওয়ার উপযোগী না হয়, তাহলে সেই চাল বিতরণের অনুমতি দিল কারা? অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা এবং সরকারি খাদ্যশস্যের স্বচ্ছতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews