বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা কোন পথে? রূপসায় ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক জনপ্রিয় মেম্বার খন্দকার শরিফুল ইসলাম।  রুপসার আলাইপুর এলএসডিতে পচাঁ ও পোকাযুক্ত চাল বিতরণ ও সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করতে অর্থ প্রস্তাবের অভিযোগ  ভালুকা ও ত্রিশালের শিল্পাঞ্চলে -২ প্লাটুন বিজিবি মোতায়েন: বিএনপি সরকার সবসময় শিক্ষা, গণতন্ত্র,মানুষের অধিকার ও দেশ গঠনের রাজনীতিতে বিশ্বাসী,আজিজুল বারী হেলাল এমপি।  গাজীপুরে শ্রমিক আন্দোলন, রণক্ষেত্র মহাসড়ক; আহত সাংবাদিক  ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবে কেক কাটা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ভোরের চেতনা’র ২৮ বছরে পদার্পণ উদ্‌যাপিত টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ,মানববন্ধন ও প্রতিবাদের ঝড়! পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে শীতার্তদের সহায়তায় এনজিও ব্যাংক আশা ২৫০ পিস কম্বল হস্তান্তর  কুমিল্লা সিটি করপোরেশনের সমস্যা সমাধানে মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কাছে দারস্ত হবেন না প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

রূপসায় ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক জনপ্রিয় মেম্বার খন্দকার শরিফুল ইসলাম। 

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের ৭নং ওয়ার্ড (দক্ষিণ খাজাডাঙ্গা) থেকে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রূপসা উপজেলা বিএনপির সদস্য খন্দকার শরিফুল ইসলাম। তিনি এর আগে দীর্ঘদিন ঐ ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি ব্যপক ভোটে উক্ত ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হন এবং তিনি এলাকায় মানুষের পাশে থেকে আর-ও বেশি জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু বিগত ইউপি নির্বাচনে রাজনৈতিক বৈরীতার কারণে ব্যপক জনপ্রিয় ও প্রচুর ভোট পাওয়া সত্ত্বেও তাকে পরাজিত ঘোষণা করা হয়।

 

সাবেক জনপ্রিয় মেম্বার খন্দকার শরিফুল ইসলাম বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৮৬ সালে। ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি রূপসা থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, টিএসবি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রূপসা উপজেলা বিএনপির সদস্য এবং টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির একজন সক্রিয় ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। দলের বিভিন্ন প্রতিকূল সময়ে নেতাকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি দুটি মামলার শিকার হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews