বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আওয়ামী লীগ নেতার উপস্থিতি, রাজনৈতিক পুনর্বাসন নিয়ে প্রশ্ন! মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা কোন পথে? রূপসায় ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক জনপ্রিয় মেম্বার খন্দকার শরিফুল ইসলাম।  রুপসার আলাইপুর এলএসডিতে পচাঁ ও পোকাযুক্ত চাল বিতরণ ও সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করতে অর্থ প্রস্তাবের অভিযোগ  ভালুকা ও ত্রিশালের শিল্পাঞ্চলে -২ প্লাটুন বিজিবি মোতায়েন: বিএনপি সরকার সবসময় শিক্ষা, গণতন্ত্র,মানুষের অধিকার ও দেশ গঠনের রাজনীতিতে বিশ্বাসী,আজিজুল বারী হেলাল এমপি।  গাজীপুরে শ্রমিক আন্দোলন, রণক্ষেত্র মহাসড়ক; আহত সাংবাদিক  ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবে কেক কাটা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ভোরের চেতনা’র ২৮ বছরে পদার্পণ উদ্‌যাপিত টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ,মানববন্ধন ও প্রতিবাদের ঝড়! পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে শীতার্তদের সহায়তায় এনজিও ব্যাংক আশা ২৫০ পিস কম্বল হস্তান্তর 

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আওয়ামী লীগ নেতার উপস্থিতি, রাজনৈতিক পুনর্বাসন নিয়ে প্রশ্ন!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রঞ্জন পণ্ডিতের উপস্থিতিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলে বিস্ময় ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভায় তাঁর অংশগ্রহণকে কেন্দ্র করে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসনের কোনো প্রক্রিয়া চলছে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

 

জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর) কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছাসেবক ও গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত রঞ্জন পণ্ডিত। তাঁর উপস্থিতির বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

 

সভায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফা তানজিল সোমা। এতে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।

 

এ বিষয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফা তানজিল সোমা বলেন, “রঞ্জন পণ্ডিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য।”

 

অন্যদিকে, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে এবং মাননীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন মহোদয়ের প্রতিনিধি হিসেবে আমি ওই সভায় উপস্থিত ছিলাম। রঞ্জন পণ্ডিতকে আমি চিনি না। তিনি যদি স্বেচ্ছাসেবক লীগের নেতা হয়ে থাকেন, তাহলে বিষয়টি আমি ভাবতেও পারি না। আমি সংসদ সদস্য মহোদয়কে বিষয়টি জানাব।”

 

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে রঞ্জন পণ্ডিতের অন্তর্ভুক্তির প্রেক্ষাপট কী? তাঁর রাজনৈতিক পরিচয় ও বর্তমান সাংগঠনিক অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কী? কমিটির সদস্য মনোনয়নের ক্ষেত্রে কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে?

 

এদিকে, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার্যক্রম যেন কোনো রাজনৈতিক পুনর্বাসন কিংবা দলীয় প্রভাব বিস্তারের ক্ষেত্র হয়ে না ওঠে, সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews