1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 10:03 am

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত।

Reporter Name
  • Update Time : Friday, March 1, 2024,
  • 269 Time View

 

মাদারীপুর প্রতিনিধি
মোঃ বেলায়েত হোসেন।

মাদারীপুর সদর উপজেলার তাঁতি বাড়ী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত যুবক( ৩৫) নিহত হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঢাকা -বরিশাল মহাসড়কের তাঁতি বাড়ী এলাকায় এনা পরিবহনের একটি বাসের চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মস্তফাপুর কেন্দ্রের সদস্যরা এসে লাশটি উদ্ধার করে। পরে লাশটি মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয়দের ধারনা নিহত যুবক মানসিক ভারসাম্যহীন। হাইওয়ে পুলিশ জানায় লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় আতিকুর রহমান বলেন, এনা পরিবহনের একটি বাসের চাপায় লোকটি মারা গেছে। লোকটি মানসিক ভারসাম্যহীন। বেশ কিছু দিন যাবৎ এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।

মোস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মারুফ রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবক মারা গেছে। এনা পরিবহনের একটি বাসের চাপায় লোকটি মারা গেছে বলে জানায় স্থানীয়রা। খবর পেয়ে লাশটা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট