1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 11:38 am

টাঙ্গাইলের ঘাটাইল আর্মি মেডিক্যাল কোরের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান হয়েছে

Reporter Name
  • Update Time : Sunday, March 10, 2024,
  • 402 Time View

 

স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
টাঙ্গাইলের ঘাটাইল শহিদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোরের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকালে আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা, এমপিএইচ আর্মি মেডিকেল কোরের ১৪তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন ও সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া কমান্ড্যান্ট, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি ছাড়াও সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা, জেসিওসহ অন্য পদবির সেনাসদস্য ও বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
সংযুক্তি ছবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট