1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 11:38 am

টাঙ্গাইলে এটিএম লুঙ্গির কারখানায় আগুন

Reporter Name
  • Update Time : Sunday, March 10, 2024,
  • 326 Time View

স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
টাঙ্গাইলে এটিএম লুঙ্গির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহায়তায় ৪৫ মিনিটের নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।

রবিবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

টাঙ্গাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া জানায় যে, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটকে নিয়ে আসা হয়। তবে ৩টি ইউনিট কাজ করেই ৪৫ মিনিটের মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমানও জানা যায়নি।
তিনি আরো বলেন যে,জায়গাটা রিসাইকলিং সেন্টার। এখানে জুট থেকে তুলা তৈরি করা হয়। তাই অনেকটাই আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা ছিল। তাই ৫টি ইউনিট স্পটে আনা হয়েছিল।
স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
সংযুক্তি ছবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট