শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের কমিটি অনুমোদন দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় প্রাণী সম্পদ দিবসে, আজিজুল বারী হেলাল এমপি। টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল ৩ বছরের শিশুর লাশ গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, ভোগড়ায় সড়ক অবরোধের চেষ্টা রূপসায় ইউএনওর গাড়ির অচলাবস্থা,ব্যহত প্রশাসনিক ও সেবা কার্যক্রম।  কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন, সভাপতি মজনু মিয়া  রাজধানীর মিরপুরে নকশা লঙ্ঘন করে ৬ তলা ভবন নির্মাণ: ঝুঁকিতে শ্রমিক-পথচারী, আইনকে চ্যালেঞ্জ ভার্টেকস জেএসএম বিল্ডার্সের সেফটি নেট ছাড়াই চলছে কাজ, রাজউকের পরিদর্শনেও থামছে না নির্মাণ অনুমোদনহীন ইটভাটা পরিচালনা, মধুপুরে ৩ লাখ টাকা জরিমানা ঢাকা উত্তর বন্ড কমিশনারেট কমিশনা ড. নাহিদা ফরিদীর ইতিবাচক আমদানি – রপ্তানি কার্যক্রমে ব্যাপক ভুমিকা রাখছে। রূপসায় ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। 

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল ৩ বছরের শিশুর লাশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে নিখোঁজের এক দিন পর তিন বছর বয়সী শিশু আদিবা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নিহত আদিবা ইসলাম ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

 

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews