রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রুপসায় বিশিষ্ট আলেমের ইন্তেকাল,দাফন সম্পন্ন।  গাজীপুরে নাশকতার প্রতিবাদে ড্যাবের বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন  মাঠপর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে সুযোগ নিশ্চিত এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে,আজিজুল বারী হেলাল এমপি। সাপাহারে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন জিরো টলারেন্সে কালিহাতী উপজেলা প্রশাসন বালুখেকোদের দৌড়ঝাঁপ, প্রশাসনে রদবদলে বিনিয়োগের অভিযোগ ! দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার দুইজন, উদ্ধার ইয়াবা ও টাপেন্ডাডল দেশব্যাপী আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সালথায় মহিলা দলের বিক্ষোভ পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও ঘূর্ণিঝড় সচেতনতা মহড়া অনুষ্ঠিত উলিপুরে ঘরের ভেতর মিলল গৃহবধূর মরদেহ উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের কমিটি অনুমোদন

সাপাহারে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

 

মোঃ দেলোয়ার হোসেন শিমুল , নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় মোট ৫৬৬ মেট্রিক টন আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সাপাহার খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানাজ পারভীন এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান।

 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews