শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও ঘূর্ণিঝড় সচেতনতা মহড়া অনুষ্ঠিত উলিপুরে ঘরের ভেতর মিলল গৃহবধূর মরদেহ উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের কমিটি অনুমোদন দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় প্রাণী সম্পদ দিবসে, আজিজুল বারী হেলাল এমপি। টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল ৩ বছরের শিশুর লাশ গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, ভোগড়ায় সড়ক অবরোধের চেষ্টা রূপসায় ইউএনওর গাড়ির অচলাবস্থা,ব্যহত প্রশাসনিক ও সেবা কার্যক্রম।  কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন, সভাপতি মজনু মিয়া  রাজধানীর মিরপুরে নকশা লঙ্ঘন করে ৬ তলা ভবন নির্মাণ: ঝুঁকিতে শ্রমিক-পথচারী, আইনকে চ্যালেঞ্জ ভার্টেকস জেএসএম বিল্ডার্সের সেফটি নেট ছাড়াই চলছে কাজ, রাজউকের পরিদর্শনেও থামছে না নির্মাণ অনুমোদনহীন ইটভাটা পরিচালনা, মধুপুরে ৩ লাখ টাকা জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও ঘূর্ণিঝড় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও দুর্যোগ কিংবা ঘূর্নিঝড়ে করনীয় বিষয়ে জনসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসন মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও বেসরকারী সংস্থা জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত মহড়ায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনপদে সম্ভাব্য ক্ষয়ক্ষতি, উদ্ধার তৎপরতা এবং জানমাল রক্ষায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষের করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। মেলায় দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার তৎপরতা ও জরুরি সেবা সম্পর্কে ধারণা দিতে বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫ টি স্টল সাজানো হয়। এসব স্টলে দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত সরঞ্জাম ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হয়। বেসরকারী সংস্থা জাগোনারী ও কেয়ার বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews