1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 21, 2026, 10:25 am

কালিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়াকে অবসরজনিত সংবর্ধনা

Reporter Name
  • Update Time : Saturday, July 5, 2025,
  • 168 Time View

স্টাফ রিপোর্টার: শেখ শাহিদুল ইসলাম

কালিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়াকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২ জুলাই, কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে কালিয়া অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মোঃ শাহজাহান মিয়া ২০২১ সালে মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নিয়োগ পান এবং টানা চার বছর কালিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন। তার সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার জন্য তিনি স্থানীয় শিক্ষক ও কর্মকর্তাদের কাছে প্রশংসা অর্জন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রাশেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মোঃ শাহজাহান মিয়ার সফল কর্মজীবন ও মানবিক গুণাবলির প্রশংসা করেন। এ সময় তাকে ক্রেস্ট ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। মোঃ শাহজাহান মিয়া তার বক্তব্যে কালিয়ার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম । শেষে উপস্থিত সকলের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট