1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 2:38 am
Title :
ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক: ‎ধনবাড়িতে ১৮৭১ সাল থেকে ঐতিহ্যের ধারায় বৈশাখী মেলা 

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার।

Reporter Name
  • Update Time : Saturday, April 18, 2026,
  • 18 Time View

লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় দায়েরকৃত মামলায় সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়া (৪০) ও আশরাফ হোসেন আশরাফুল ওরফে আশাই (২৯)-কে গ্রেফতার করেছে। এ ঘটনায় পূর্বে আটককৃত সৈয়দ শামসুর রহমান আতিক (৩০)-সহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট হতে এ পর্যন্ত ২টি পাইপগান, ২১ রাউন্ড তাজা গুলি এবং ১টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

গত ১৩ এপ্রিল ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় ৬/৭ জনের একটি ডাকাতদল আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার ধাওয়ার মুখে গুলি ছোঁড়ে, এতে তাদের সহযোগী আতিক গুলিবিদ্ধ হয়ে আটক হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ এপ্রিল সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রুবেল মিয়া ও আশরাফ হোসেনকে গ্রেফতার করা হয় এবং তাদের দেখানো মতে আরও একটি পাইপগান ও কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের-এর নেতৃত্বে ও ওসি মোঃ সাইফুল ইসলাম-এর তত্ত্বাবধানে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য; রুবেলের বিরুদ্ধে ১১টি এবং আতিকের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। আহত আতিক বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডাকাত দলের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো
১। সৈয়দ শামসুর রহমান আতিক (৩০), থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার।
২। রুবেল মিয়া (৪০), থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
৩। আশরাফ হোসেন আশরাফুল ওরফে আশাই (২৯), থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট