1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 2:44 am
Title :
ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক: ‎ধনবাড়িতে ১৮৭১ সাল থেকে ঐতিহ্যের ধারায় বৈশাখী মেলা 

ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ

Reporter Name
  • Update Time : Saturday, April 18, 2026,
  • 64 Time View

 

 

মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের একটি অভিজাত রিসোর্টে চলমান ডিজে পার্টিতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স।

 

এসময় এমডিএমএ (এক্সটাসি), কুশ, ক্যানাবিস চকলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং দেশি-বিদেশি মদ জব্দ করা হয়।

 

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকায় অবস্থিত ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা’তে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স) মো. বশির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক এবং মো. ফয়সালের নেতৃত্বে পরিচালিত যৌথ টাস্কফোর্সে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা প্রশাসন, র‍্যাব-১ এবং জয়দেবপুর থানা পুলিশ।

 

 

অভিযানকালে রিসোর্টের কনফারেন্স কক্ষে চলমান ডিজে পার্টি থেকে ১০১ ক্যান বিয়ার (প্রায় ৩৩.৩৩ লিটার) ও ৩ বোতল বিদেশি মদ (অ্যাবসোলিউট ভদকা) জব্দ করা হয়।

 

ঘটনাস্থল থেকে জাহিদুল আলম জয় (৩৪), জিহাদ আহম্মেদ রাফি (১৯) ও রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) কে গ্রেফতার করা হয়।

 

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিসোর্টের ২০৯ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ৯ পিস এমডিএমএ (৫.৫ গ্রাম) ও ৫ গ্রাম কুশ উদ্ধার করে ফয়জুল ইসলাম খান লাবিব ও মো. আবির হোসেন (২৩) কে আটক করা হয়।

 

একইভাবে ৪০৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট জব্দ এবং ইফতিয়ার কাসেম চালী (৩০) কে গ্রেফতার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, “Art X” ব্যানারে জাহিদুল আলম জয়ের নেতৃত্বে এই ডিজে পার্টির আয়োজন করা হয়, যেখানে তরুণ-তরুণীদের মধ্যে সিনথেটিক মাদক সরবরাহ করা হচ্ছিল।

 

রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য জাহিদুল আলম জয় রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন।

 

এদিকে, ডিজে পার্টি আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট