1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 24, 2026, 9:42 am

রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রাথী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগ,তৃণমূলের ব্যপক সাড়া।

Reporter Name
  • Update Time : Wednesday, April 22, 2026,
  • 40 Time View

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রূপসার কৃতিসন্তান, সাবেক সফল ছাত্রনেতা,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক,জননেতা জিএম কামরুজ্জামান টুকুর প্রচার প্রচারনার ধারাবাহিকতার অংশ হিসাবে গতকাল ২১-শে এপ্রিল (মঙ্গলবার) উপজেলার নৈহাটি ইউনিয়নের রূপসা বাজারের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী,সাধারণ ভোটার ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় এবং আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আমি নির্বাচিত হলে জনসাধারন কে সাথে নিয়ে রূপসা উপজেলা কে মডেল উপজেলায় রূপান্তরিত করবো। যেহেতু জনগনের সেবার উদেশ্যে আমি নির্বাচনে অংশ গ্রহন করার ইচ্ছা পোষন করেছি তাই নির্বাচিত হলে তাদের সেবাই আমার মূল লক্ষ থাকবে। সুখ-দুঃখে সবসময় আমি তাদের পাশে থাকবো।

তিনি বলেন,দুর্নীতি ও মাদক কে নির্মুল করবো,তরুন সমাজ কে মাদকের হাত থেকে রক্ষা করতে তাদের কে খেলার মাঠে নেয়ার ব্যাবস্থা করবো,রূপসা ঘাটে পারাপার ও জনসাধারনের ভোগান্তি কমাতে ঘাটের মাঝি সহ সকল অবকাঠামো একটি নিয়মের মধ্যে নিয়ে আসবো,বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবো, এতে চুরি, চিনতাই, টেন্ডারবাজি, হত্যা সহ সকল প্রকার খারাপ কাজ বন্ধ হয়ে যাবে। এলাকার অবকাঠামোগত উন্নয়ন সহ রূপসা কে ডিজিটাল উপজেলা করতে যা যা প্রয়োজন সকল ব্যবস্থা গ্রহন করাই আমার নির্বাচনী প্রতিশ্রুতি।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ নিয়ামত আলী, সৈয়দ মাহামুদ আলী, সৈয়দ কামরুজ্জামান নান্টু,হেমায়েত আলী খন্দকার, মনির ব্যাপারী, নুর মোহাম্মদ শেখ, জিএম জাহিদুজ্জামান, জিএম হিরোক, নাসিম শেখ, আবুল কাশেম, সাহিদুল ইসলাম, মিরাজুল ইসলাম মিরান, জিএম মাইনুল, সুজন শেখ, সোহেল শেখ, নয়ন পাইক, রুবেল শেখ, রমজান গোলদার, শাইন শেখ, তারেখ শেখ, ইমন, জাহিদ শেখ, কামরান,রিফাত, জিএম হৃদয়, জুয়েল শেখ, মুনিম, রাব্বি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট