1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 9:17 am
Title :
ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক: ‎ধনবাড়িতে ১৮৭১ সাল থেকে ঐতিহ্যের ধারায় বৈশাখী মেলা 

উলিপুরে রাস্তার বেহাল দশা, ঝুঁকিতে চলাফেরা করছেন হাজারো মানুষ।

Reporter Name
  • Update Time : Saturday, February 3, 2024,
  • 293 Time View

 

মোঃ সোহেল রানা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

 

জীবনের ঝুঁকি নিয়েই চলাফেরা করছেন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার ও বাহারের ঘাটের হাজারো মানুষ। মাটিয়াল আদর্শ বাজার থেকে বাহারেরঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা স্বাধীনতার ৫৩ বছরে এসেও এখনো কাঁচা। পর্যটন এলাকা বাহারের ঘাটে যাওয়ার একমাত্র রাস্তা এটি।

 

বাহারের ঘাট একটি পর্যটন এলাকা হওয়ায় আশেপাশের প্রায় ১০টি গ্রামের মানুষের চলাচলে এই রাস্তায়। কয়েক দশক থেকেই তীব্র সংকটে চলাফেরা করেন এই এলাকার মানুষজন। বর্ষাকাল এলে এম্বুলেন্স ফায়ার সার্ভিস এর মত জরুরী সেবা তো দূরের কথা হেটে পার হতে গেলেও হাঁটু পরিমাণ কাদা। রাস্তায় বড় বড় গর্ত থাকায় জীবন হাতের মুঠোয় নিয়ে চলাফেরা করেন বিভিন্ন যানবাহন ও মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিরা সহ সংসদ সদস্যরাও কথা দিয়ে রাখেননি একাধিকবার। জনপ্রতিনিধি পরিবর্তন হয়,হয় না শুধু রাস্তার কাজ। গ্রামবাসীদের কথা কবে ভাববে সরকার, কবে হবে এলাকায় পাকা রাস্তা, সেদিকে চাতক পাখির মত তাকিয়ে আছেন তারা।

 

এদিকে, মাটিয়াল হাই স্কুল ও মাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসার একমাত্র রাস্তা এটি। শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে পারি দিতে হয় হাঁটু পরিমাণ কাদা। বর্ষাকালে অনেক শিক্ষার্থী আসতে পারেন না বিদ্যালয়ে।

 

এমনকি বাহারের ঘাট একটি পর্যটন এলাকা হওয়ায়, দৈনিক শত শত পর্যটকের চলাফেরা এই রাস্তায়। রাস্তাটির উন্নয়ন হলে পর্যটকের সংখ্যা বেড়ে যেতে পারে তিন থেকে চার গুণ এবং অর্থনৈতিক উন্নয়ন হবে মাটিয়ালের মানুষের।

 

জনমনে প্রশ্ন উঠেছে, আদৌ কি সমাধান হবে মাটিয়াল বাসির এই সমস্যার? সেদিকে তাকিয়ে মাটিয়ালের হাজারো মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট