1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 10:06 am

কালিহাতীতে জাতীয় পতাকার রঙে বিদ্যালয়ের সিঁড়ি করায় তোলপাড়

Reporter Name
  • Update Time : Sunday, March 10, 2024,
  • 376 Time View

 

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় পতাকার আদলে অনুকরণ করে উপজেলা বল্লা ইউনিয়নের সিংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি রঙ করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। মাঝে লাল ও দুই পাশে সবুজ রঙে রঙিন করা হয় সিঁড়িটি। স্থানীয় লোকজনের নজরে এলে বিষয়টি নিয়ে এলাকার সুধীজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা প্রধান শিক্ষিকা ও দোষিদের বিরুদ্ধে বিচার দাবি করেন।

এলাকাবাসী জানান, উপজেলা সিংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে জাতীয় পতাকার আদলে রঙ করায় স্থানীয়দের নজরে এলে তারা প্রতিবাদ জানান। জাতীয় পতাকার অনুকরণ করে বিদ্যালয়ের সিঁড়িতে রঙ করা হয়েছে কার নির্দেশে তার বিচার চায়। এতবড় একটি সংস্কার কাজ করা হচ্ছে, অথচ কোনো তদারক কমিটি নেই। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবেদা খানম বলেন, প্রকল্পের টাকার বিভিন্ন সংস্কার কাজ করার অংশ হিসেবে এই সিড়ি রঙ করা হয়। তিনি আরও বলেন, এতে কোন ত্রুটি হয়ে থাকলে অতিদ্রুত তা নিরসন করা হবে।

এবিষয়ে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বিষয়টিতে দুঃখ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের জাতীয় পতাকার রঙে সিঁড়িটি দেখা অবাক হই। আমাদের মহান জাতীয় পতাকার আদলে সিঁড়ি রঙ করা হয়েছে। এটা কোনভাবেই সমীচিন নয়। তিনি প্রধান শিক্ষিকাকে বিষয়টি অতিদ্রুত সুরাহার করতে বলেছেন।

কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত ফরহাদ আলী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট