
মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার
৩ নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চলতি বছরের ভালো
কাজের স্বীকৃতি স্বরূপ জেলা প্রশাসন কর্তৃক জেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি
(ইউপি চেয়ারম্যান) হিসাবে মনোনীত করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম
রফিকুল ইসলাম এর কাছ থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন তিনি। সে
সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম,
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
রথীন্দ্র নাথ রায়সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য, ২০২১ সালের ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান নির্বাচিত হয় আলাউদ্দিন আল আজাদ। এরপর থেকেই সাধারণ মানুষের
জন্য কাজ করে আস্থার জায়গা তৈরী করে নিয়েছেন। ইউনিয়নের মানুষের সার্বিক
কাজে তিনি পাশে থাকেন। তার এ অর্জনে কোলা ইউনিয়নবাসী আনন্দিত এবং
গর্বিত।