1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 11:40 am

গাজীনগর মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : Monday, March 11, 2024,
  • 258 Time View

 

জিহাদ হোসেন রাহাত
(রায়পুর)লক্ষ্মীপুর প্রতিনিধি,

লক্ষ্মীপুরের রায়পুরে গাজীনগর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (১০ই) মার্চ এ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর (০২) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান। প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দেলুর উপস্থিতিতে এতে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। দাওরায়ে হাদিসকে মাস্টার্স ডিগ্রীর সমান সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে আগত অতিথি ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট