1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 9:22 am
Title :
ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক: ‎ধনবাড়িতে ১৮৭১ সাল থেকে ঐতিহ্যের ধারায় বৈশাখী মেলা 

তীব্র শীতে সিরাজগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : Tuesday, January 23, 2024,
  • 243 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

 

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় সিরাজগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতের সঙ্গে কনকনে ঠান্ডা বাতাসের কারণে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণে ঘর থেকে বের হতে পারছে না শিক্ষার্থীরা।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সোমবার সকালে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এরপর বেলা ১২টার দিকে প্রথমে প্রাথমিকে ছুটি ঘোষণা করা হয়। দুপুর দেড়টার দিকে জেলার মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও দুদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান জানান, সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায়, জেলার মোট ১ হাজার ৬৭১টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে।

 

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফসার আলী বলেন, প্রচণ্ড শীতে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে কষ্ট হচ্ছে। সার্বক্ষণিক তাপমাত্রার দিকে খেয়াল রাখছি। সোমবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় জেলার সব মাধ্যমিক স্তরের (দাখিল মাদ্রাসাসহ) শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট