1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 21, 2026, 8:26 am

তেঁতুলিয়া বাংলাবান্ধায় ভারতীয় বন্য হাতি আক্রমণে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, February 20, 2024,
  • 239 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় ভারতীয় সীমান্ত দিয়ে দু’টি বন্য হাতি বাংলাদেশে প্রবেশ করেছে। হাতি আক্রমণে নুরুজ্জামান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত নুরুজ্জামান কাশিমগঞ্জ এলাকার আবুল হোসেনের পুত্র।

 

২০ ফেব্রুয়ারী (মঙ্গলবার) ভোরে উপজেলার তিরনইহাট ইউনিয়নে ভারতীয় সীমান্তে ইসলামবাগ এলাকা দিয়ে প্রবেশ করে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছে হাতি দু’টি। সকালে গ্রামের ভেতর হাতি প্রবেশ করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকারবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতি দেখতে শতশত উৎসুক জনতা ভিড় করছে।

 

এসময় হাতির আক্রমণে কাশিমগঞ্জ এলাকার আবুল হোসেনের পুত্র নুরুজ্জামান (২২) আহত হয়। তাৎক্ষনিক স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, সকালে দুটি বন্য হাতি ইসলামবাগ হয়ে দৌলতপাড়া দিয়ে দক্ষিণ কাশিমগঞ্জে প্রবেশ করে। আসার পথে দু’তিনজন কৃষকের গৃহপালিত প্রাণির উপর আক্রমণ করে। হাতির আক্রমণে দৌলতপাড়া এলাকার সামসুল হক নামে এক দরিদ্র কৃষকের একটি গরু মারা যায়। কাশিমগঞ্জ এলাকায় বেশ কিছু বাড়িতে ঢুকে বৈদ্যুতিক তার, মোটরের তার, টয়লেট, বেড়া, পিয়াজ ও ভূট্টা ক্ষেতের ক্ষতি করেছে।

 

খবর পেয়ে বিজিবি, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

কাশিমগঞ্জ গ্রামের মুন্নী বেগম জানান, সকালে দু’টি বন্য হাতি বাড়িতে ঢুকে পড়লে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। বাড়ির বেড়া, কারেন্টের তার, মোটরের তার ছিঁড়ে ফেলেছে। এতে কিছু ক্ষতি হয়েছে। আর আমরা আতঙ্কের মধ্যে আছি।

 

উপজেলা বন কর্মকর্তা নুরুল হুদা বলেন, বাংলাবান্ধা কাশিমগঞ্জে দু’টি বন্য হাতির খবর পেয়ে আমাদের বনবিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। এসেই জনসাধারণকে নিরাপদে রাখতে হ্যান্ড মাইক দিয়ে দূরে থাকতে বলা হয়। উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাতি দু’টি একটি ভুট্টা ক্ষেতে রয়েছে।

 

নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন,  ঘটনাটি শুনেই ঘটনাস্থলে ছুটে গিয়েছি। বিষয়টি জেলা প্রশাসক, মডেল থানা পুলিশ, বন বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, বনবিভাগ এলাকায় অবস্থান করছে, কেউই যাতে হাতিগুলোকে বিরক্ত না করে সে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট