1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 10:21 am

নওগাঁর মহাদেবপুরে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, March 8, 2024,
  • 245 Time View

 

নওগাঁ জেলা প্রতিনিধি এস এ উ্জ্জল: নওগাঁর মহাদেবপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। এ সময় ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ হোসাইন মুহাম্মদ এরশাদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, মহাদেবপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু প্রমুখ। উপজেলা আনসার ভিডিপি অফিসার ইব্রাহিম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, সমাজসেবা অফিসার রোকনুজ্জামান মন্ডল, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর আগে মহাদেবপুর স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট