1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 21, 2026, 8:43 am

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : Wednesday, February 21, 2024,
  • 242 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

 

বুধবার ২১ (ফেব্রুয়ারী) প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে পঞ্চগড়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়েছে।

 

প্রথমে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা, জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পুস্পস্তবক অপর্ণ করে। পরে একে একে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাসহসহ সকল সরকারি বেসরকারি অফিস, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক শেষে সকল ভাষা শহিদসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পঞ্চগড় পৌরসভা বাংলা বর্ণমালা দিয়ে শহিদ মিনারসহ পুরো শেরে বাংলা পার্ক সাজিয়েছেন।

 

জেল সুপার মো. বদরুদ্দোজা জানান, জেলা কারাগারের অভ্যন্তরে ‘সংকল্প’ মুক্তমঞ্চে কারাবন্দীদের নিয়ে ভাষাভিত্তিক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে।

 

এছাড়া দিবসটি উদযাপনে সুর্যোদয়ে সাথে সাথে জেলা ও উপজেলা পর্যায়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত/ প্রার্থনা, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও সন্ধায় সরকারি অডিটোরিয়ামে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট