1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 9:22 am
Title :
ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক: ‎ধনবাড়িতে ১৮৭১ সাল থেকে ঐতিহ্যের ধারায় বৈশাখী মেলা 

পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে নওগাঁয় ১৫ পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।

Reporter Name
  • Update Time : Saturday, February 3, 2024,
  • 226 Time View

 

সাফিউল ইসলাম রকি

নওগাঁ জেলা প্রতিনিধি

 

পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে নওগাঁয় ১৫ পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সময় সংবাদ

 

 

 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার দায়ে তাদের এ সাজা দেওয়া হয়।

 

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান।

 

 

মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় ৩ জনকে আটক করে।  তাদের দণ্ড দেয়া হয়। এর মধ্যে মিরপুর আত্রাইয়ের মো. রবিউল ইসলামকে ১০ দিন, দেলুয়াবাড়ির মো. মিঠুনকে ১ মাস. চৌবাড়িয়ার মো. সুলতানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

শহীদ কামারুজ্জামান কেন্দ্র, টেক্সটাইল কেন্দ্র, মান্দা থেকে ১ জন করে মোট ২ জনকে আটক করা হয়। এরা হলেন

মো. নাইমুর রহমান ও মো. মোস্তাফিজুর বিন আমিন। তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

 

 

মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জারজিস আলমকে ১০দিন, মো. ফজলে রাব্বি মণ্ডলকে ১ মাস, মো. নুর আলমকে ৭ দিন, মো. জামাল উদ্দিনকে ১০ দিন, মো. আব্দুল্লাহ সাইরাফিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

 

 

বদলগাছি উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়কেন্দ্রে একজনকে পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিএমসি কলেজ কেন্দ্র থেকে ২ জনকে ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।  চক এনায়েত উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জনকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। পাহাড়পুর জিএম হাই স্কুল কেন্দ্রে ১ জনকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

 

রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের আওতাধীন জেলাগুলোয় আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫ হাজার ৩৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট