1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 1:31 pm

ফিল্মি কায়দায় কোম্পানি থেকে বের করলেন আমজাদ হোসেনকে

Reporter Name
  • Update Time : Saturday, March 16, 2024,
  • 271 Time View

ফিল্মি কায়দায় কোম্পানি থেকে বের করলেন আমজাদ হোসেনকে

স্টাফ রিপোর্টার মো: মাসুদ রানা
আমি মো: আমজাদ হোসেন , থানা: চান্দগাও,জেলা: চট্টগ্রাম এর বেসিক শিল্প এলাকা সিএন্ডবির সুইডিশ ডোর ফ্যাক্টরিতে চাকুরী করি। আমি দীর্ঘ ৩২ বছর ধরে এ কোম্পানিতে কাজ করে আসিতেছি। এবং সুইডিশ ডোর কোম্পানিতে কাজ করা অবস্থায় ১২/১১/২০১০ সালে আমার ডান হাতের ৪ টি আংগুল কর্তন হয়ে যায়। তখন কোম্পানির মালিক মো: সিরাজুল হক তালুকদার আমার হতের আংগুল কেটে পড়ে যাওয়ার জন্য কোম্পানি মেডিকেল খরচ ১৫ হাজার টাকা দিয়েছিলো। এবং তখন আমার মালিক সিরাজুল হক তালুকদার বলেছিলেন, যেহেতু কোম্পানিতে কাজ করা অবস্থায় এমন দূর্ঘটনার কারনে আমি প্রতিবন্ধি হয়েছি। তাই সে আমাকে তার কোম্পানির মেশিং আপারেটর হিসাবে কার্ড করে দেন। যাহা ওই কোম্পানির কোনো শ্রমিকের নেই। এবং সুইডিশ ডোর কোম্পানির মালিক মৃত সিরাজুল হক তালুকদার বলেছিলেন, যদি কখনো কোম্পানি আমাকে বিদায় করে দেয় বা আমি রিজাইন দিয়ে কাজ থেকে অবাহতি নিয়ে চলে যায় তাহলে কোম্পানি আমার বেসিক বেতন সহ আংগুল কেটে পড়ে যাওয়ার জন্য আমাকে আমার ক্ষতিপূরণ দিবেন। ২৪/০৮/২১ তারিখে রাত ৯টার সময় একটা কাজের জন্য বাহিরে যাওয়ার কারণে সুইডিস কোম্পানির মালিক মৃত: সিরাজুল হক তালুকদারের ছেলে বর্তমান মালিক জিয়ারুল হক তালুকদার (৬০) অহেতুক গালিগালাস করতেছিল। তখন আমার ব্যাক্তিত্ব কাজের জন্য বাহিরে গিয়েছি, একথা বললে সে আমাকে আমের গাছের বাটাম দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে, এবং আমার মাথা থেকে রক্ত ঝরে। তখন আমি রক্তাক্ত আবস্থায় চাঁন্দগাও থানায় ২৪/০৮/২০২১ তারিখে রাত ৯ এার সময় জিয়ারুল হক তালুকদারের নামে একটি জিডি করেছিলাম। পরে বিষয়টা আইনের আওতায় গেলে, সে আমার কাছে মাফ চায়ে পূনরায় আমাকে তার কোম্পানিতে কাজে যোগদান করতে বললে, আমি আবার কাজে যোগদান করি। কিন্তু আমি সঠিক মতো কাজ করলেও সে আমার কাজের ভুল ধরে আমাকে আবার ও গালাগালি করতো। এছাড়া ও আমার বাসা কোম্পানির কোয়ার্টারে হাওয়ায় সে আমাকে সব- সময় কোম্পানির কাজ ছাড়া ও তাদের বাসার বাজার ও বিভিন্ন বিষয়ে কাজের প্রেশার দিয়ে থাকতো। যাতে আমি নিজের ইচ্ছাতে কোম্পানির কাজ ছেড়ে দেয়। কিন্তু আমি তার পরও কোম্পানির নিয়ম মতো কাজ করে যাচ্ছিলাম,এমতা আবস্থায় আমার পারিবারিক কাজে ৪ দিন ছুটি চাইলে কোম্পানির মালিক আমাকে ছুটি দেন। তখন আমি ১৯/১২/২০২৩ ইং তারিখে বাড়িতে যেতে চাইলে কোম্পানির মালিক মো: জিয়াউর হক তালুকদার (বকুল) সে নিজে আমাকে গাড়িতে করে রেলস্টেশন নামিয়ে আসে। এর পরে আমি ২৬/১২/২০২৩ তারিখে কোম্পানিতে কাজ করতে গেলে, কোম্পানির মালিক আমায় বলে, আমি আমার কোম্পানি বন্ধ রাখবো। সামনে ভোট আছে, ভোট শেষ হলে আমি কোম্পানি চালাবো, কিন্তু আমার বাসা কোম্পানির কোয়ার্টারের ভিতরে হাওয়ায় জানতে পারি কোম্পানিতে কাজ চলতেছে। তখন মালিকে কাছে গেলে সে আমাকে বলে,তোমাকে আমার কোম্পানিতে রাখবো না। বিষয়টা আমি কোম্পানির মালিকের বড় ভাইকে জানালে, মো: মাফাজুল হক তালুকদার (টুটুল) আমার কাছে ৭দিনের সময় নিয়ে আমাকে বাসায় চলে আসতে বলে।এবং বলেন আমি আমার ভায়ের সাথে কথা বলে জানাবো।৭ দিনপরে গেলে (টুটুল) বলেন! আমি আমার ভায়ের সাথে কথা বলেছি। সে তোমাকে কোম্পানিতে রাখবেনা। তুমি চাইলে মামলা করতে পারো, আর মামলা না করলে ২০ হাজার টাকা দিতেছি তুমি চলে যাও। পরে ০১/০১/২০২৪ ইং তারিখে আমাকে বাসা থেকে বের করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট