
মাদারীপুর প্রতিনিধিঃ
মোঃ বেলায়েত হোসেন।
মাদারীপুরে পিকনিকের গাড়িতে বাড়তি এক হাজার টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি তারি জেরে দু’পক্ষের সংঘর্ষে ২২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ২২ জন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন,
১ম পক্ষ।
1.অমল হালদার ৫০
পিতা সতীশ হালদার
2.সুমন হালদার ২৪
পিতা কানাই হালদার
3.রাধিকা হালদার ৫০
পিতা মৃত মহেন্দ্র হালদার
4. লিটন হালদার ৪২
পিতার নৈদারচান হালদার
5.বিপ্লব হালদার ৫০
পিতা তারাপদ হালদার
6.মনমোহন মন্ডল ৪২
পিতা মন্টু মন্ডল।
7.শ্যামল হালদার ৫৭
পিতা সুমেশ হালদার
8.রয়েন হালদার
পিতা মৃত কুর্টিশ্বর হালদার
9.বিশু হালদার ৫২
পিতা কুর্টিশ্বর হালদার
10.মানিক হালদার ৪৫
পিতা জগদীশ হালদার
11.অখিল হালদার 55
পিতা ভবতরণ হালদার
12.নারায়ণ হালদার 45
পিতা কানন হালদার
13.পরিতোষ হালদার ৩৫
পিতা পঞ্চানন্দন হালদার
14.প্রতাপ হালদার ২৫
পিতা তরণী হালদার
15.প্রেমানন্দ হালদার ৫৭
পিতা গণেশ হালদার
২য় পক্ষ
1.খিরোদ বৈরাগী ৬০
পিতা মৃত নগেন বৈরাগ
2.অধীর রায় ৩৫
পিতা কমল রায়
3.মুনমত রায় 30
পিতা মনোরঞ্জন রায়
4.রতন শিকদার ৪৫
পিতা মৃত রামচরণ শিকদার
5.প্রকাশ বৈরাগী ১৭
পিতা জগদীশ বৈরাগী
6.শান্ত মন্ডল ১৮
পিতা শংকর মন্ডল
7.বাবুল মৃধা ১৮
পিতা মৃদুল মৃধা
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া এলাকার নৃত্যানন্দ স্মৃতি ক্লাব এর উদ্যোগে ৭২ জন মিলে নড়াইল পিকনিকের জন্য যায়। পিকনিক শেষে আসার পথে গাড়িতে বসে পিকনিকের বাড়তি এক হাজার টাকা নিয়ে মিল্টন হালদার ও প্রকাশ বৈরাগীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের দুজনকে মিলিয়ে দেওয়া হয়। কিন্তু তার পরেও গাড়ি থেকে নামার পরে দুজনের মধ্যে হাতাহাতি হয়। সকালে অমল হালদারের উপর হামলা করা হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।