
মাদারীপুর প্রতিনিধিঃ
মোঃ বেলায়েত হোসেন।
মাদারীপুরের ডাসার উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বীর মোহন উচ্চ বিদ্যালয়ের ক্রীয়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বীর মোহন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বীর মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইদ আহম্মেদের সভাপতিত্বে ও বীর মোহন উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রহিম ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম এমপি।
বিশেষ অতিথি ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ,কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন,ডাসার থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম,কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান,বীর মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর,ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে তাহমিনা বেগম এমপি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন করেছে তিনি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই দিয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্য তাহমিনা বেগম আরো বলেন সবাই শিক্ষকদের কথা মন দিয়ে শুনে লেখাপড়া করবে কারণ তোমরাইতো আগামীদিনের ভবিষ্যৎ।