1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 21, 2026, 8:27 am

মাদারীপুর র‍্যাব ক্যাম্প কতৃক ২ নারীসহ মাদকচক্রের ৬ সদস্য গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Wednesday, February 21, 2024,
  • 329 Time View

 

মাদারীপুর প্রতিনিধি:

মোঃ বেলায়েত হোসেন।

 

টুরিষ্ট সেজে কক্সবাজার থেকে ফেরার পথে ০২ নারীসহ মাদক চক্রের ০৬ সদস্য ৭৩৬৫ (সাত হাজার তিনশত পঁয়ষট্টি) পিচ ইয়াবাসহ র‌্যাব -৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক গ্রেফতার হয়েছে।

আজ মঙ্গলবার বার রাতে র‍্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিটি নিন্মরূপঃ১। বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনক ভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।

“বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮,সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০/২/২০২৪ ইং তারিখ ০৪০০ ঘটিকায় কুনিয়া, থানা-সদর, জেলা-মাদারীপুর এলাকা হতে মাদক ব্যবসায়ী টুরিস্ট সেজে কক্সবাজার মাইক্রোযোগে ভ্রমন শেষে ফেরার পথে ১। শামীম আকন, পিতা-মৃত আব্দুল খালেক আকন, ২। হৃদয় হাসান (২০), পিতা-জালাল মোল্লা, ৩। সানজিদ ফরাজি (১৯), পিতা-সরোয়ার ফরাজি, উভয়ের ঠিকানা গ্রাম-কুনিয়া, থানা-সদর, জেলা-মাদারীপুর ৪। মোছাঃ রুমী আক্তার (২২), পিতা-মোঃ জালাল শেখ, গ্রাম-আমবাগ কুঠিবাড়ি, মুক্তারকান্দি গুচ্ছগ্রাম, থানা- রাজৈর, জেলা-মাদারীপুর, ৫। মোছাঃ তানিয়া ইসলাম (২৩), পিতা-বাদল শরীফ, গ্রাম-আলম দস্তা ব্রীজ, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, ৬। নাসির ফকির (৩০), পিতা-সিরাজ ফকির, গ্রাম-চরপুঠিয়া, থানা-সদর, জেলা-মাদারীপুরদ্বয়কে আটক করে।

এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ৭৩৬৫ (সাত হাজার তিনশত পঁয়ষট্টি) পিস ইয়াবা জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদারীপুর জেলার রাজৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট