1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 21, 2026, 8:29 am

মির্জাপুরের ট্রাক চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

Reporter Name
  • Update Time : Monday, February 19, 2024,
  • 327 Time View

 

স্টাফ রিপোর্টারঃ খান শাকিল

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাত দলের হামলায় ট্রাক ড্রাইভার নাজমুল হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে মির্জাপুর থানা পুলিশ।

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায় যে,গত শনিবার ১৭ ফেব্রুয়ারি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুমারজানী এলাকায় ডাকাত দলের সদস্যরা ট্রাক ড্রাইভার নাজমুলের উপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী আঘাত করে। এরপর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা নাজমুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।

এ ঘটনার পর ১৭ ফেব্রুয়ারি রাতেই তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মির্জাপুর থানার ৪ এস আই অটল কুমার দাস, আবুল বাশার মোল্লা, আব্দুল করিম ও সোহেল মিয়াসহ সঙ্গীয় ফোর্স দ্রুত সময়ের মধ্যে উপজেলার দেওহাটা ব্রীজ ও ত্রিমোহন এলাকা থেকে ডাকাত দলের সদস্য নাদিম ও সাদ্দামকে গ্রেপ্তার করে।

 

ঐ আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, (১৯ ফেব্রুয়ারি )রাতে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অপর ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে নাদিম ও সাদ্দাম ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন এবং অপর ৪ ডাকাত দলের সদস্য ফজল, সোহেল, লাভলু ও ইয়াছিনকে ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন যে, দ্রুত সময়ের মধ্যে ট্রাক ড্রাইভার নাজমুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ইতিপূর্বে আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ৭ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট