1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 11:43 am

মুন্সীগঞ্জ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত- ১

Reporter Name
  • Update Time : Monday, March 11, 2024,
  • 279 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়,ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী।সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ফ্লাইওভারের নিচে পৌঁছালে অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক মারা যান।

শ্রীনগর হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট