শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন গাজীপুরের জেলা প্রশাসক- নুরুল করিম ভূঁইয়া গণতদন্তের প্রধান সম্পাদক এম এইচ মুন্না পেলেন ‘সেরা অনুসন্ধানী সাংবাদিক সম্মাননা’ গ্রামে গেলে বিদ্যুৎ ইস্যু আমাদের বিব্রত করে: সরকারদলীয় এমপি মোস্তাফিজুর রহমান বাবুল শেখ হাসিনার রোগ বিএনপিতে হতে দিবেনা – সার্জিস আলম  বগুড়ার শিবগঞ্জে সংস্কারকৃত হেলিপ্যাডে প্রথম অবতরণ সেনাপ্রধানের এমপি আজিজুল বারী হেলাল এর প্রচেষ্টায় রূপসা ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে।  রূপসায় কেডিএর উদ্যোগে সেবা ও মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  খুলনায় আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান জেলহাজতে । রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।  অপরাধ দমনে জিরো টলারেন্স, নগরজুড়ে নিরাপত্তা জোরদার: জিএমপি কমিশনার

যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন গাজীপুরের জেলা প্রশাসক- নুরুল করিম ভূঁইয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

 

সিনিয়র সহকারী সচিব জ্যোতিপ্রিয় স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

 

পদোন্নতির খবর প্রকাশের পরপরই গাজীপুর জেলা প্রশাসনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত হয়ে নবপদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাস্সুম, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী নাজিব হাসান, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও), সহকারী কমিশনার এবং সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।

 

এছাড়া মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা অ্যাসোসিয়েশন, কালেক্টরেট সহকারী সমিতি, সরকারি গাড়িচালক সমিতি, ভূমি অফিসার্স কল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও ফুলেল শুভেচ্ছা জানান।

 

চলতি বছরের ১৬ মার্চ গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. নুরুল করিম ভূঁইয়া। দায়িত্ব গ্রহণের পর অল্প সময়েই তিনি সৎ, দক্ষ ও জনবান্ধব প্রশাসক হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন। জেলা প্রশাসনের কার্যক্রম সাধারণ মানুষের জন্য আরও উন্মুক্ত করা, জনসেবার মানোন্নয়ন, ভালো কাজের স্বীকৃতি প্রদান, নিয়মিত আকস্মিক পরিদর্শন এবং দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তিনি প্রশাসনে ইতিবাচক পরিবর্তনের নজির স্থাপন করেন।সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষ যেন সহজেই জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মাঠপর্যায়ের সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে জবাবদিহিতা বাড়াতেও তিনি কার্যকর ভূমিকা পালন করেছেন।

 

প্রশাসনে যোগদানের আগে মো. নুরুল করিম ভূঁইয়া সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি ছিলেন ও বর্তমানে সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মাঠ প্রশাসনে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় সরকার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, অতীতে দীর্ঘ সময় পদোন্নতি বঞ্চিত থাকার পর ২০২৪ সালে উপসচিব পদে পদোন্নতি পান মো. নুরুল করিম ভূঁইয়া। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন শেষে চলতি বছরের ১৫ মার্চ তাঁকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যেই যুগ্ম সচিব পদে পদোন্নতি তাঁর দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন প্রশাসনের কর্মকর্তা, সহকর্মী এবং গাজীপুরের সচেতন মহল।

 

পদোন্নতিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, নতুন দায়িত্ব ও মর্যাদায় থেকেও মো. নুরুল করিম ভূঁইয়া একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews