1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 24, 2026, 8:14 am

কটিয়াদীতে জাতীয় ভোটার দিবস পালিত

Reporter Name
  • Update Time : Saturday, March 2, 2024,
  • 230 Time View

 

মোঃ মোফাসসেল সরকার,স্টাফ রিপোর্টার,

সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে  জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার সকাল ১১ টায়  উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের  সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায়  উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,মুক্তিযুদ্ধা,সাংবাদিক, সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট