1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীর আউলিয়াবাদে গোল্ড ব্যবসার আড়ালে মাদক ব্যবসা !  সালথায় আধিপত্য নিয়ে দুই মোড়লের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত সাধারন মানুষ: হামলা-ভাংচুর-লুটপাট  গজারিয়া আড়ালিয়া আব্দুল্লাহপুর ব্রীজ নির্মাণ কাজ বন্ধ,আটক ১ মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।  রূপসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী পালনের উদ্দেশ্য প্রস্তুতি সভা সম্পন্ন।  শিবগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের দাফন হবে জামালপুর মাদারগঞ্জে   রূপসা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কারুজ্জামান টুকুর গনসংযোগ ও লিফলেট বিতরন।  টাঙ্গাইলের কালিহাতীতে ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন কালিহাতীর মেয়ে প্রেমের টানে বরিশালে আরেক মেয়ের বাড়িতে 

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের দাফন হবে জামালপুর মাদারগঞ্জে  

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

 

রিপোর্টার : সোহেল রানা

 

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমন

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা ও দাফন সোমবার (৪ মে) অনুষ্ঠিত হবে তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে।

আজ মাগরিবের পর তাকে দাফন করা হবে। ইতোমধ্যে তার মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন লিমনের চাচা সুজন আহমেদ

তিনি জানান, আজ সকাল ৮টা ৪০ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণের জন্য তার বাবা-মা, আত্মীয়রা বিমানবন্দরে গেছেন। মরদেহ গ্রহণের পর প্রথমে গাজীপুরের মাওনায় তাদের বাসায় নিয়ে যাওয়ার পর জানাজা হবে। পরে লিমনের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে মাগরিবের পর ২য় জানাজা শেষে দাফন করা হবে।

 

তিনি আরও জানান, নিজ বাড়িতে জানাজা ও দাফন হবে তাই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানাজা শেষে তাদের পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।

এদিকে তার বিদায় বেলায় আত্মীয় স্বজনরা বাড়িতে যেতে শুরু করেছেন, অনেকে তার জানাজায় অংশ নিতে ঢাকাসহ অন্যান্য জায়গা থেকে বাড়িতে গেছেন। ইতোমধ্যে অনেক উৎসুক লোকজন বাড়িতে ভিড় করছেন। তবে তাদের পারিবারিক লোকজন এলাকাবাসীসহ বহু মানুষ লিমনের জানাজায় অংশ নেবেন বলে আশা করছেন।

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তারা ঢাকাতেই থাকেন সেখানে একটি টেক্সটাইল কারখানায় চাকরি করেন। মাঝে মধ্যে তারা গ্রামের বাড়ি যান।

 

মেধাবী শিক্ষার্থী লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেন। ২০২৪ সালে জুলাই মাসের দিকে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট