বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাঁজা মজুত ও বিক্রির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হলেও প্রধান অভিযুক্ত শ্বশুর পালিয়ে গেছেন।

 

রোববার (১৪ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের উদ্যোগে উপজেলার কদিম খরশিলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

 

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কদিম খরশিলা গ্রামের বাসিন্দা মো. জাহিদ মিয়া (৫৪) তার পুত্রবধূর সহযোগিতায় নিজ বসতবাড়িতে গাঁজা মজুত রেখে বিক্রি করে আসছিলেন। এ তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।

 

অভিযানে বাড়ি তল্লাশি করে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জাহিদ মিয়ার পুত্রবধূ মারফুজা সুলতানা (২৪), স্বামী নয়ন আহমেদকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় জাহিদ মিয়া কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মারফুজা সুলতানা ও পলাতক জাহিদ মিয়ার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন অভিযানের নেতৃত্বদানকারী এসআই মোহাম্মদ রাশিদুল ইসলাম।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews