বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রূপসায় নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনে প্রশিক্ষন অনুষ্ঠিত।  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননী অনশন  পটুয়াখালীতে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিপরীতে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি।  মুন্সীগঞ্জে অপহরণ ও ২ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতা রাজীব হোসেন অপু বহিষ্কার ভূঞাপুর থানার ওসির বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট আটক সাপাহার সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি,  মুন্সীগঞ্জে সাংবাদিকের বাবাকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১

কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননী অনশন 

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী

টাঙ্গাইলের কালিহাতীতে ৪ সন্তানের জনক পরকীয়া প্রেমিক মমির আলীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী শাহিদা (৪০)।

 

মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত কালিহাতীর কোকডহড়া ইউনিয়নের সাভার গ্রামে পরকিয়া প্রেমিক ৪ সন্তানের জনক মমির আলীর

বাড়িতে অনশন করছেন ওই প্রবাসী স্ত্রী। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত মমির আলী গা ঢাকা দিয়েছেন।

 

অভিযুক্ত পরকিয়া প্রেমিক মমির আলী কালিহাতীর কোকডহড়া ইউনিয়নের সাভার গ্রামের নুরু মিয়ার ছেলে। তিনি মাছ বিক্রিতা।

 

প্রেমিকা শাহিদা কালিহাতীর সাভার গ্রামের সৌদি প্রবাসী জুলহাসের স্ত্রী।

 

ভুক্তভোগী নারী জানান, প্রায় দেড় বছর ধরে মমির আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে।

বিয়ের প্রলোভনে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্ক হয়।

পরে এ সম্পর্কের কথা জেনে স্বামী আমাকে তালাক দেয়। কোনো উপায়ন্তর না দেখে বিয়ের দাবিতে অনশন করছি। এখন বিয়ে না করা পর্যন্ত আমি এই বাড়ি ছাড়বো না।

এদিকে তিন সন্তানের জননী অনশন করার পর থেকে অভিযুক্ত মমির আলী বাড়ি থেকে পালিয়েছে। এ সময় প্রেমিকের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

 

এ বিষয়ে অভিযুক্ত পরকিয়া প্রেমিক মমির আলী

পলাতক থাকায় এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে কোকডহড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে সমাধানের চেষ্টা চলছে।

 

এ বিষয়ে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews