
তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ নাত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল দশটায় মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সহ সুপার রেজাউল করিম, মোজাম্মেল হোসেন ও শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মোছাঃ সাবিনা খাতুন, মোছাঃ নার্গিস আক্তার, শ্রী বিদ্যুৎ কুমার, শহিদুল ইসলাম, রিপন মিয়া, সারোয়ার হোসেন, আব্দুর রউফ ও নাসরিন আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে ইসলামী সংগীত ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।