রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা: পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ধামরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। পটুয়াখালীতে ৩০ বছরের ব্যবহৃত পুরনো রাস্তা নিয়ে বিরোধ, অবরুদ্ধ অর্ধ শতাধিক পরিবার চাটমোহরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন রূপসায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন।  রূপসার শিয়ালি গ্রামে অনুষ্ঠিত ৮০ ফুট কালী প্রতিমার পূজায় এমপি আজিজুল বারী হেলাল এর শুভেচ্ছা উপহার। চোরাচালানে নতুন প্রবণতা ই-সিগারেট–ভেপ: শাহজালালে ৩২ লাখ টাকার পণ্য আটক। সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন,  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

 

সাইদ গাজী,ফরিদপুর জেলা,প্রতিনিধি:

 

ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবস টি উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খাঁন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিন মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর ও মাহফুজুর রহমান খাঁন।

 

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে দিবসটির ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews