রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা: পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ধামরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। পটুয়াখালীতে ৩০ বছরের ব্যবহৃত পুরনো রাস্তা নিয়ে বিরোধ, অবরুদ্ধ অর্ধ শতাধিক পরিবার চাটমোহরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন রূপসায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন।  রূপসার শিয়ালি গ্রামে অনুষ্ঠিত ৮০ ফুট কালী প্রতিমার পূজায় এমপি আজিজুল বারী হেলাল এর শুভেচ্ছা উপহার। চোরাচালানে নতুন প্রবণতা ই-সিগারেট–ভেপ: শাহজালালে ৩২ লাখ টাকার পণ্য আটক। সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন,  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক

চাটমোহরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এবং আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. জিয়ারুল হক সিন্টু, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আ. মুতালিব প্রাং, সমবায়ী শহিদুল ইসলাম, আভাষ গমেজ ও জ্যাকব রিবেরুসহ অনেকে।

 

আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন সমবায়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

 

লুৎফর রহমান হীরা

 

চাটমোহর, পাবনা।

 

তাং ৮-১১-২৬ ইং

 

০১৭৫৬-৭৩৮০৭৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews