রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা: পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ধামরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। পটুয়াখালীতে ৩০ বছরের ব্যবহৃত পুরনো রাস্তা নিয়ে বিরোধ, অবরুদ্ধ অর্ধ শতাধিক পরিবার চাটমোহরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন রূপসায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন।  রূপসার শিয়ালি গ্রামে অনুষ্ঠিত ৮০ ফুট কালী প্রতিমার পূজায় এমপি আজিজুল বারী হেলাল এর শুভেচ্ছা উপহার। চোরাচালানে নতুন প্রবণতা ই-সিগারেট–ভেপ: শাহজালালে ৩২ লাখ টাকার পণ্য আটক। সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন,  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক

ধামরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টার (ধামরাই) মোঃ রাকিব হোসেন

 

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

০৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ তমিজ উদ্দিন।

 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ রুহুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা, এস এম হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা বিএনপি, আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক ধামরাই পৌর বিএনপি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায়ী নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আল মামুন বলেন, দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।তিনি সমবায়ের মূল আদর্শ ও নীতিমালা সততা, নিষ্ঠা ও নিয়মতান্ত্রিকভাবে অনুসরণের জন্য সমবায়ীদের প্রতি আহ্বান জানান।

 

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং স্বনির্ভর সমাজ গঠনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

সভায় বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সমবায়ভিত্তিক কার্যক্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের সঠিক চর্চার মাধ্যমেই তৃণমূল পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী হয়ে ওঠা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews