রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত রূপসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবকদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। গাজীপুরে জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এর দায়িত্ব গ্রহণ  গার্ড অব অনারের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বারোপ গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা: পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ধামরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। পটুয়াখালীতে ৩০ বছরের ব্যবহৃত পুরনো রাস্তা নিয়ে বিরোধ, অবরুদ্ধ অর্ধ শতাধিক পরিবার চাটমোহরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন রূপসায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন।  রূপসার শিয়ালি গ্রামে অনুষ্ঠিত ৮০ ফুট কালী প্রতিমার পূজায় এমপি আজিজুল বারী হেলাল এর শুভেচ্ছা উপহার। চোরাচালানে নতুন প্রবণতা ই-সিগারেট–ভেপ: শাহজালালে ৩২ লাখ টাকার পণ্য আটক।

গাজীপুরে জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এর দায়িত্ব গ্রহণ  গার্ড অব অনারের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বারোপ

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ, পিপিএম।

 

শনিবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে শিল্পাঞ্চল ও শ্রমিক অধ্যুষিত গাজীপুর মহানগর পুলিশের নেতৃত্বে শুরু হলো নতুন অধ্যায়।

 

 

দায়িত্ব গ্রহণ উপলক্ষে জিএমপি সদর দপ্তরে নবাগত কমিশনারকে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।

 

দায়িত্ব গ্রহণের পর নবাগত কমিশনার জিএমপির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন। এ সময় মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

 

রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আশিক সাঈদের জিএমপিতে যোগদানের মধ্য দিয়ে গাজীপুরের পুলিশ প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হলো।

 

শিল্পকারখানা, শ্রমিক ও বিপুল জনসংখ্যার এই মহানগরে জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, শিল্পাঞ্চলের নিরাপত্তা, শ্রমিক অসন্তোষ মোকাবিলা এবং যানজট নিরসন নতুন কমিশনারের সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এর আগে জিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. ইসরাইল হাওলাদার। পদোন্নতি পেয়ে তিনি শিল্পাঞ্চল পুলিশের প্রধানের দায়িত্বে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হলেন মো. আশিক সাঈদ।

 

 

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণকে ঘিরে গাজীপুর মহানগরবাসীর প্রত্যাশা—অপরাধ দমন, জনবান্ধব পুলিশি সেবা, নিরাপদ সড়ক ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান অগ্রগতি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews