মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় স্কুল ব্যাংকিং বিষয়ে এনসিসি ব্যংক ও ২-টি মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত।  সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স; জিএমপি কমিশনার  অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর গড়ার পরিকল্পনা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ লক্ষমাত্রা নির্ধারণ  ৮ লাখ ৫০ হাজার মেঃটঃ ; খাদ‍্যমন্ত্রি ফরিদপুর শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে বিশেষ উদ্যোগ রেঞ্জ ডিআইজি মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন। সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত রূপসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবকদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। গাজীপুরে জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এর দায়িত্ব গ্রহণ  গার্ড অব অনারের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বারোপ

মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স; জিএমপি কমিশনার  অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর গড়ার পরিকল্পনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

শিল্পনগরী গাজীপুরকে নিরাপদ, অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর হিসেবে গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. আশিক সাঈদ।

 

মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। অপরাধে জড়িত যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

 

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনে জিএমপি কমিশনারের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

পুলিশ কমিশনার বলেন, মাদক যুবসমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। তাই মাদকের বিরুদ্ধে জিএমপি আপসহীন থাকবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক কিংবা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক চক্রের শিকড় উপড়ে ফেলতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

 

তিনি আরও বলেন, গাজীপুরকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নগরীর যানজট নিরসনেও সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করবে পুলিশ।

 

মতবিনিময় সভায় সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে অভিহিত করেন জিএমপি কমিশনার আরও বলেন, পুলিশের কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে অবাধ তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা থাকতে হবে।

 

এ সময় মাদক কারবারি ও অপরাধী চক্রের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

 

জিএমপি কমিশনারের বক্তব্যে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ ও যানজট নিরসনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। এসব পরিকল্পনা বাস্তবায়নে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews