মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫ টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে লুট রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার। রূপসায় স্কুল ব্যাংকিং বিষয়ে এনসিসি ব্যংক ও ২-টি মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত।  সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স; জিএমপি কমিশনার  অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর গড়ার পরিকল্পনা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ লক্ষমাত্রা নির্ধারণ  ৮ লাখ ৫০ হাজার মেঃটঃ ; খাদ‍্যমন্ত্রি ফরিদপুর শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে বিশেষ উদ্যোগ

ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টার (ধামরাই)

মোঃ রাকিব হোসেন

 

ঢাকার ধামরাইয়ে ৫ দিনের ব্যবধানে ৪টি বাসে আগুন দেওয়ার ঘটনায় ২টি মামলা হয়েছে। এসব মামলায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

 

সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। বাসটি ডিইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। ফায়ার সার্ভিসের ধারণা, নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে।

 

এর আগে রোববার ভোররাতে শরীফবাগে ডি-লিংক পরিবহন, বৃহস্পতিবার রাতে থানা রোডে পাভেল পরিবহন এবং শুক্রবার রাতে শ্রীরামপুরে পল্লী সেবা পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, বাবুল হোসেন ওরফে কদম আলী (৫৫), আবদুল্লাহ আল মামুন (৩৭), মহিউদ্দিন (৬৮), আবু বক্কর সিদ্দিক (২৮) ও মাসুদুর রহমান (৬০)। একটি সূত্রে জানা গেছে, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

 

ধামরাই থানার ওসি মোঃ নাজমুল হুদা খান বলেন, আগুনের ঘটনাগুলো রাজনৈতিক নাশকতা নাকি ব্যক্তিগত বিরোধ থেকে ঘটছে, তা তদন্ত করা হচ্ছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews