মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়নগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ শ্রমিক দলের আহবাযক টি এইচ তোফার নেতৃত্বে বিক্ষোভ ও অবস্থান  বোয়ালমারীতে বিএসটিআইয়ের অভিযান: দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা  পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫ টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে লুট রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার। রূপসায় স্কুল ব্যাংকিং বিষয়ে এনসিসি ব্যংক ও ২-টি মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত।  সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স; জিএমপি কমিশনার  অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর গড়ার পরিকল্পনা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

বোয়ালমারীতে বিএসটিআইয়ের অভিযান: দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

সাইদ গাজী,

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি বেকারি কারখানা সিলগালা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর) ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পণ্য এবং সঠিক পরিমাপ নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে সিএম লাইসেন্স ছাড়া বিস্কুট ও ব্রেড উৎপাদন এবং বিক্রির দায়ে সুতলিয়া মধ্যপাড়ার বিল্লাল বেকারি এবং রূপাপাত বাজারের মিনহা বেকারি অ্যান্ড কনফেকশনারি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

 

এ ছাড়া মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে হাবিব বেকারিকে ৫ হাজার টাকা, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার দায়ে ফাইভ স্টারকে ৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের দায়ে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।

 

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত পণ্য এবং সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews