বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় উপজেলা প্রশাসনের ভেজাল বিরোধী অভিযানে নকল মধু প্রস্তুতকারককে জরিমানা।  সালথায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ গাজীপুরে ন্যূনতম মজুরি কার্যকরের দাবিতে বিক্ষোভ সালথায় কালীপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে নুরুল ইসলাম দিলেন আর্থিক সহযোগিতা। এসএমসিআইএফে মনিটরিং কর্মকর্তা কাজী কামরুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগ বোর্ড সভার সিদ্ধান্ত পরিবর্তন, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতির সুপারিশ, ব্যক্তিগত নথির গুরুত্বপূর্ণ পৃষ্ঠা গায়েবের অভিযোগ উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী ফরিদপুর-২ আসনে ধর্মীয় প্রতিষ্ঠান ও সড়ক উন্নয়নে ১২ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন  নারায়নগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ শ্রমিক দলের আহবাযক টি এইচ তোফার নেতৃত্বে বিক্ষোভ ও অবস্থান  বোয়ালমারীতে বিএসটিআইয়ের অভিযান: দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

গাজীপুরে ন্যূনতম মজুরি কার্যকরের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের শিল্পাঞ্চলে আবারও শ্রমিক অসন্তোষের উত্তাপ। ন্যূনতম মজুরি কার্যকরের দাবিতে সড়কে নেমেছেন পোশাকশ্রমিকরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে কালিয়াকৈরের মৌচাক ও সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে কার্যত অচল হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক। উভয় পাশে আটকে পড়ে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ।

 

 

সকাল সাড়ে আটটার দিকে বিভিন্ন কারখনার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে জড়ো হতে শুরু করেন। প্রথমে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলেও মুহূর্তেই আশপাশের একাধিক কারখানার শ্রমিক এতে যোগ দেন। একপর্যায়ে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শ্রমিকরা বারবার সড়কে ফিরে আসায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

 

 

শুধু মৌচাক-সফিপুর নয়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুন শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়েছে অসন্তোষ। ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে কোনাবাড়ীর এম এম নীটওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে।

 

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে যৌথভাবে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews