শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় প্রবীণ মানুষের মাঝে বেতের ছড়ি বিতরণ ।  সালথায় সেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল গ্রেফতার সালথায় ৫০ বছরে যেখানে রাস্তা হয়নি নিজ অর্থে রাস্তা করে দিলেন ছরোয়ার হোসেন পোলিং এজেন্টদের সম্মানে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ টাঙ্গাইল পুলিশ সুপারের নির্দেশনায়। কালিহাতী থানা পুলিশের প্রচেষ্টায় মাদক চক্রের মূলহোতা গ্রেপ্তার: রূপসায় উপজেলা প্রশাসনের ভেজাল বিরোধী অভিযানে নকল মধু প্রস্তুতকারককে জরিমানা।  সালথায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ গাজীপুরে ন্যূনতম মজুরি কার্যকরের দাবিতে বিক্ষোভ সালথায় কালীপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে নুরুল ইসলাম দিলেন আর্থিক সহযোগিতা।

সালথায় ৫০ বছরে যেখানে রাস্তা হয়নি নিজ অর্থে রাস্তা করে দিলেন ছরোয়ার হোসেন

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

 

সাইদ গাজী, ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরের সালথায় ব্যক্তিগত উদ্যোগে ৫০ বছরে যেখানে রাস্তা হয়নি নিজ অর্থে রাস্তা করে দিলেন ছরোয়ার হোসেন। একের পর এক রাস্তা নির্মাণ, সংস্কার, বাঁশের সাঁকো মেরামতের কাজ করে আলোচনায় এসেছেন উপজেলা সোনাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহা. ছরোয়ার হোসেন।

উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নটখোলা গ্রামের নাওরা পাড়ায় ৪৬০ ফুট কাঁচা রাস্তাসহ ইটের সোলিং রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন তিনি। তাঁর এমন উদ্যোগে এলাকার দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানের আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নটখোলা গ্রামের নাওরা পাড়ায় দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী খাদে মাটি ভরাট করে কাঁচা রাস্তায় নির্মান কাজ চলছে। উল্লেখ্য মোঃ হাশেম খান এর বাড়ী থেকে মুরাদ খাঁন এর বাড়ী রাস্তা নির্মাণ কাজ চলছে।

স্থানীয় শ্রমিকেরা রাস্তার মাটি প্রস্তুত কাজে ব্যস্ত। নির্মাণকাজ শেষ হলে এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এবং পরে এই কাঁচা রাস্তাটিকে ইটের রাস্তা করে দিবেন মুহা. ছরোয়ার হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি দিয়ে নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও মাদ্রাসায় শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে। এ ছাড়া সহস্রাধিক পরিবারের কয়েক হাজার মানুষের চলাচলের অন্যতম প্রধান পথ এটি, এই রাস্তা দিয়ে ৩০০ বিঘা জমির পাট ধান পেঁয়াজ আনা নেওয়া করা হয়।

প্রতিদিন স্থানীয় বাসিন্দারা এ সড়ক ব্যবহার করে স্থানীয় বাজারে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তিতে পড়তে হতো পথচারীদের ও স্কুলগামী কমোলমতি শিক্ষার্থীদের।

এর আগেও সোনাপুরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন মুহা. ছরোয়ার হোসেন। এর মধ্যে রয়েছে রংরায়ের কান্দী গ্রামে মেইন রাস্তা থেকে চাকলাদার বাড়ী পযর্ন্ত ৮০০ ফুট কাঁচা রাস্তা নির্মাণ ও ইটের সোলিং,ফুকরা গ্রামে সালথা সোনাপুর রোডের ছিদ্দিক মাতুব্বরের বাড়ী থেকে হারুন মাতুব্বরের বাড়ী পযর্ন্ত ৯০০ ফুট ইটের সোলিং রাস্তা ।

স্থানীয় বাসিন্দা মোঃ হাশেম খান বলেন, দীর্ঘ পঞ্চাশ বছর ধরে যেই গোত্রকে আমরা ভোট দিয়ে এসেছি তাদের মুখ থেকে শুধু কথাই পেয়েছি রাস্তা পায়নি। আজ বুক ভরে দোয়া করছি মুহা, ছরোয়া হোসেনের জন্য যিনি কথা নয় কাজ তথা রাস্তা করে দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন কথা নয় কাজই তার কথা।

এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করতে আমাদের অনেক কষ্ট হতো। বিশেষ করে বর্ষার সময় কাদা-পানিতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের নিয়ে বেশি বিপাকে পড়তে হতো। পাট আনা নেওয়ার জন্য খুবই প্রয়োজন এই রাস্তাটি হওয়ার ফলে আমাদের বিলের পানিতে পাঠ ভিজানোর জন্য খুবই উপকার হবে। কাজটি শেষ হলে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।’

 

 

আরেক বাসিন্দা মুরাদ খাঁন বলেন, ‘গ্রামের মানুষের চলাচলের সমস্যা সমাধানে এগিয়ে আসার মতো মানুষ খুব কম পাওয়া যায়। বিগত কয়েক বছর হলো আমার মাতুব্বর ও চেয়ারম্যানদের দ্বারে দ্বারে ঘুরেছি। শুধু তারা আমদের আশ্বাস দিয়েছে কিন্তু রাস্তা দেয়নি, আমরা মুহা. ছরোয়ার হোসেন এর কাছে গেলাম এবং তাকে আমাদের সমস্যার কথা তুলে ধরলাম সাথে সাথেই আমাদের এখানে আসলেন এবং যায়গাটি দেখলেন এবং বল্লেন রাস্তাটি ইশাল্লাহ হবে , দেখলাম তার যে কথা সেই কাজ আজ সেই রাস্তা দৃর্শ্যমান।

কি বলবো ৫০/৫২ বছর ধরে আমারা শুধু চেয়ারম্যান এর পিছনে পিছনে ঘুরেছি রাস্তা পাইনি পেয়েছি শুধু ধোকা আমাদের সমস্যা দেখারমতো কেউ নেই। কিন্তু আল্লাহ কতো মেহেরবাণ মানুষের পাশে দাড়ানোর মতো একজন মানবতার ফেরিওয়ালা পাঠিয়েছেন আমাদের কাছে তিনি হলেন আমাদের ছরোয়ার ভাই।

এ বিষয়ে মুহা. ছরোয়ার হোসেন বলেন, ‘রাজনীতি করি মানুষের জন্য। এলাকার মানুষের চলাচলের দুর্ভোগ দেখলে নিজের কাছে খারাপ লাগে। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মানুষের উপকারে আসতে পারাটাই আমার কাছে বড় পাওয়া। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

তিনি আরো বলেন আমি গ্রামের সন্তান ব্যবসার সুবাদে শহরে বসবাস, আমি গ্রামে ঘুরে ঘুরে দেখেছি গ্রামের মানুষ খুব সহজ-সরল বিভিন্ন সময় এই সরল মানুষদের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে। কিন্তু নির্বাচিত হওয়ার পর আর খোজ রাখেননি। তাই আমি না পাওয়া মানুষদের পাশে দাড়িয়ে সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমি যেন সারা জীবন এই সব মানুষের পাশে থাকতে পারি অল্লাহ যেন আমাকে সেই তাওফিক দেন।

জনগন যদি আমাকে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেন,এই সোনাপুর ইউনিয়ন কে একটি আধুনিক,পরিকল্পিত ও জনবান্ধব পরিষদ হিসাবে গড়ে তুলবো।

এ বিষয়ে স্থানীয় বাসীন্দা আজাদ খাঁ বলেন ও তারা মিয়া বলেন, ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের কারনে ইতিমধ্যে ইউনিয়নবাসীর মধ্যে সাড়া ফেলেছেন মুহা.ছরোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews