
সাইদ গাজী,ফরিদপুর জেলা
প্রতিনিধি:
ফরিদপুরের সালথা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল (৩৫) কে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ভাওয়াল গ্রামের জুয়েলের নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাকিবুল হাসান জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ: ওহাব মাতুব্বরের ছেলে। আটকের পর তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জুয়েল কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।