রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসার হঠাৎ বৃষ্টিতে ইটভাটার কয়েক লাখ ইট নষ্ট,ক্ষতির মুখে মালিকপক্ষ এবং শ্রমিকেরা।  রাজউকের নির্দেশ থোড়াই কেয়ার রাজধানীর মিরপুরে উচ্ছেদের পর ফের ৮ তলা ভবন পুনর্নির্মাণ  নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিন দশকে কেবল বদলেছে লুটেরাদের মুখোশ রূপসায় প্রবীণ মানুষের মাঝে বেতের ছড়ি বিতরণ ।  সালথায় সেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল গ্রেফতার সালথায় ৫০ বছরে যেখানে রাস্তা হয়নি নিজ অর্থে রাস্তা করে দিলেন ছরোয়ার হোসেন পোলিং এজেন্টদের সম্মানে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ টাঙ্গাইল পুলিশ সুপারের নির্দেশনায়। কালিহাতী থানা পুলিশের প্রচেষ্টায় মাদক চক্রের মূলহোতা গ্রেপ্তার: রূপসায় উপজেলা প্রশাসনের ভেজাল বিরোধী অভিযানে নকল মধু প্রস্তুতকারককে জরিমানা। 

রূপসার হঠাৎ বৃষ্টিতে ইটভাটার কয়েক লাখ ইট নষ্ট,ক্ষতির মুখে মালিকপক্ষ এবং শ্রমিকেরা। 

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনার রূপসায় হঠাৎ বৃষ্টিতে ইট তৈরির মাঠে শুকাতে দেওয়া কয়েক লাখ কাঁচা ইট নষ্ট হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন ইটভাটার মালিকপক্ষ। একই সঙ্গে কাজ হারানো ও মজুরি নিয়ে অনিশ্চয়তায় দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্ট শ্রমিকেরা। খুলনা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ জমাদ্দার বলেন, গত ৯-ই নভেম্বর আকস্মিক বৃষ্টিতে রূপসার প্রায় ৫০টি ভাটার কাঁচা ইট তৈরির পর সেগুলো রোদে শুকানোর জন্য পটে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়। কিন্তু আকস্মিক বৃষ্টিতে পটে রাখা হাজার হাজার কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে যায়। এতে ভাটা মালিকদের কয়েক লাখ টাকার আর্থিক হয়েছে। ভাটা মালিকদের জন্য এ ক্ষতি নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে।

আমরা প্রতিটি ইটভাটা থেকেই বছরে প্রায় ৫ লক্ষ টাকা ভ্যাট ট্যাক্স দিয়ে থাকি। সরকারের যে সকল নিয়ম-নীতি রয়েছে আমরা সেগুলো মেনেই ব্যবসা করছি আমাদের কাগজপত্র গুলো নবায়ন করে দিলে আমরা উপকৃত হব। আমাদের এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সু-দৃষ্টি কামনা করছি। এ বিষয়ে শ্রমিক নেতা নিয়াম মল্লিক বলেন,ইট তৈরি, বহন ও শুকানোর কাজে নিয়োজিত শ্রমিকেরাও পড়েছেন অনিশ্চয়তায়। উৎপাদন ব্যাহত হলে কাজের সুযোগ কমে যাওয়ার ফলে তাদের দৈনন্দিন আয়েও প্রভাব পড়তে শুরু করেছে।

সংশ্লিষ্টদের মতে ইট তৈরির মৌসুমে আবহাওয়ার অনিশ্চয়তা ইট প্রস্তুতকারীদের জন্য বড় ধরনের ঝুঁকি। বিশেষ করে কাঁচা ইট শুকানোর সময় হঠাৎ বৃষ্টি হলে মুহূর্তের মধ্যেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়।

হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ইটভাটার মালিক ও শ্রমিকেরা এখন এই ক্ষতি কাটিয়ে ওঠার চিন্তায় রয়েছেন। আবহাওয়ার এমন আকস্মিক পরিবর্তনে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

সংশ্লিষ্টদের দাবি ইট প্রস্তুতকারক ও শ্রমিকদের এই ক্ষতি এবং অনিশ্চয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews