1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 2:03 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

গজারিয়ায সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

Reporter Name
  • Update Time : Monday, February 12, 2024,
  • 242 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা কাভার্ডভ্যানে পিকআপভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপভ্যানটির চালক গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, নিহতের নাম মোশাররফ হোসেন (৩৫)। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘাসিরচর গ্রামের মৃত রহমান আলীর ছেলে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার ম্যাক্স সুয়েটার বিডি লিমিটেডের নিটিং স্যাম্পল ম্যান হিসেবে কর্মরত ছিলেন। আহত হৃদয় (২০) ঝালকাঠি জেলার সদর উপজেলার কাঁচা বালিয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল পিকাপভ্যানটি। কুমিল্লার দাউদকান্দি থেকে যাত্রী হিসেবে ওই পিকআপভ্যানে ওঠেন মোশারফ হোসেন। সকাল ৭টার দিকে পিকআপভ্যানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অজ্ঞাতনামা একটি কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দিলে পিকাপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোশারফ হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত পিকাপভ্যান চালক হৃদয়কে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির (উপ-পরিদর্শক) রিয়াদ হোসেন বলেন, ‘লাশ বর্তমানে গজারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট